খালেদা জিয়া সড়ক ক্ষতিগ্রস্ত করায় জরিমানা

অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পিকআপ ও ট্র্যাক্টর দিয়ে পরিবহন করে ফুলগাজিতে নির্মাণাধীন ‘বেগম খালেদা জিয়া সড়ক’ ক্ষতিগ্রস্ত করায় মো. রাসেল নামের এ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ফুলগাজী উপজেলার নোয়াপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন। উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ এ রাস্তার কাজ চলমান রয়েছে। ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু সংসদের উদ্বোধনী অধিবেশনে তার বক্তব্যে বলেছিলেন, ফুলগাজিতে ‘বেগম খালেদা জিয়া সড়ক’ নামের একটি সড়ক রয়েছে। খালেদা জিয়ার নামে থাকার কারণে গত ১৭ বছর ওই সড়কে কোনো উন্নয়ন কাজ হয়নি। বর্তমানে ওই সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে।  গত সপ্তাহে ওই সড়কের নিম্নমানের কাজ করার অভিযোগে সংসদ সদস্য রফিকুল আলম মজনু সরেজমিন পরিদর্শন করে ঠিকাদারকে কাজের গুণগত মান ঠিক রাখার পরামর্শ দিয়েছেন। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, গত কয়েকদিন থেকে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ওই সড়কের উপর দিয়ে পরিবহন করা হচ্ছে। এতে সড়কের প্রায় দু

খালেদা জিয়া সড়ক ক্ষতিগ্রস্ত করায় জরিমানা

অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পিকআপ ও ট্র্যাক্টর দিয়ে পরিবহন করে ফুলগাজিতে নির্মাণাধীন ‘বেগম খালেদা জিয়া সড়ক’ ক্ষতিগ্রস্ত করায় মো. রাসেল নামের এ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ফুলগাজী উপজেলার নোয়াপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ এ রাস্তার কাজ চলমান রয়েছে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু সংসদের উদ্বোধনী অধিবেশনে তার বক্তব্যে বলেছিলেন, ফুলগাজিতে ‘বেগম খালেদা জিয়া সড়ক’ নামের একটি সড়ক রয়েছে। খালেদা জিয়ার নামে থাকার কারণে গত ১৭ বছর ওই সড়কে কোনো উন্নয়ন কাজ হয়নি। বর্তমানে ওই সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। 

গত সপ্তাহে ওই সড়কের নিম্নমানের কাজ করার অভিযোগে সংসদ সদস্য রফিকুল আলম মজনু সরেজমিন পরিদর্শন করে ঠিকাদারকে কাজের গুণগত মান ঠিক রাখার পরামর্শ দিয়েছেন।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, গত কয়েকদিন থেকে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ওই সড়কের উপর দিয়ে পরিবহন করা হচ্ছে। এতে সড়কের প্রায় দুই কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, গায়েনবাড়ি এলাকা থেকে তাড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের কাজ চলমান রয়েছে। কিন্তু একটি অসাধুচক্র রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে পিকআপ ও টাক্টরে করে এ সড়কের উপর দিয়ে পরিবহন করে। এতে রাস্তাটির প্রায় দুই কিলোমিটার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান নাজির এন্টার প্রাইজের স্বত্বাধিকারী নিজাম উদ্দিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ১১ হাজার টাকার বিটুমিন এখন ১৭ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। গত সপ্তাহে স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামের সড়কের নির্মাণ কাজ গুণগত মান ঠিক রাখার নির্দেশনা দেন। তার পর থেকে আমাদের শ্রমিকরা সর্বোচ্চ কাজ করে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু একটি অসাধুচক্র রাতের আঁধারে সড়কের উপর দিয়ে মাটির গাড়ি পরিবহন করায় রাস্তার প্রায় দুই কিলোমিটার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া ইসলাম বলেন, স্থানীয় এলাকাবাসী ও ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েরেছ। এ সময় কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। নির্মাণাধীন সড়ক নষ্ট করায় ঠিকাদারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow