খালের উপর বাড়ি নির্মাণ, দখল মুক্ত করল প্রশাসন

নারায়ণগঞ্জে খালের ওপর অবৈধভাবে নির্মিত বাড়ি উচ্ছেদ করে খাল দখলমুক্ত করেছে প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খাস নদী এলাকায় এ অভিযান করা হয়। সূত্র জানায়, এক ব্যক্তি সরকারি খালের জায়গা দখল করে স্থায়ীভাবে একটি দেয়াল নির্মাণ করেন। বিষয়টি শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সরকারি সার্ভেয়ার দিয়ে খালের সীমানা নির্ধারণ করা হয় এবং দখলকৃত অংশে লাল পতাকা টাঙানো হয়। পরবর্তীতে সেখানে নির্মিত অবৈধ দেয়ালটি ভেঙে ফেলা হয়। এ অভিযানে প্রায় ২ দশমিক ৫ শতাংশ খাল উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযানটি পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো দখলদারকে ছাড় দেওয়া হবে না।’  

খালের উপর বাড়ি নির্মাণ, দখল মুক্ত করল প্রশাসন

নারায়ণগঞ্জে খালের ওপর অবৈধভাবে নির্মিত বাড়ি উচ্ছেদ করে খাল দখলমুক্ত করেছে প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খাস নদী এলাকায় এ অভিযান করা হয়।

সূত্র জানায়, এক ব্যক্তি সরকারি খালের জায়গা দখল করে স্থায়ীভাবে একটি দেয়াল নির্মাণ করেন। বিষয়টি শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সরকারি সার্ভেয়ার দিয়ে খালের সীমানা নির্ধারণ করা হয় এবং দখলকৃত অংশে লাল পতাকা টাঙানো হয়। পরবর্তীতে সেখানে নির্মিত অবৈধ দেয়ালটি ভেঙে ফেলা হয়। এ অভিযানে প্রায় ২ দশমিক ৫ শতাংশ খাল উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযানটি পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো দখলদারকে ছাড় দেওয়া হবে না।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow