খুলনা, বরিশাল ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার

খুলনা, বরিশাল ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। এই ৩ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খুলনার নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশালের নতুন বিভাগীয় কমিশনার করা হয়েছে। এছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার হয়েছেন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান। গত ১৯ এপ্রিল গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এরপর তারা অবসরে যান। আরএমএম/এমআইএইচএস/

খুলনা, বরিশাল ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার

খুলনা, বরিশাল ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। এই ৩ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খুলনার নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশালের নতুন বিভাগীয় কমিশনার করা হয়েছে।

এছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার হয়েছেন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান।

গত ১৯ এপ্রিল গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এরপর তারা অবসরে যান।

আরএমএম/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow