খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজন একই পরিবারের সদস্য।
নিহতরা হলেন- শেখ শিহাবের স্ত্রী ফারজানা খাতুন, তার দুই বছর বয়সী মেয়ে মায়মুনা ও ফারজানার বোন রুবিয়া খাতুন। তারা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।
ওসি মো. শাহ আলম জানান, গাজীরহাট থেকে রূপসার দিকে যাচ্ছিল একটি ভারী ট্রাক। একই সময় মোটরসাইকেলে করে শেখ শিহাব, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে নিয়ে রূপসা হয়ে নড়াইলের দিকে যাচ্ছিলেন। ডোমরা এলাকায় ট্রাকটির পাশ কাটানোর সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
তিনি বলেন, মোটরসাইকেলচালক শেখ শিহাব গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।