খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গুলি করে পালানোর সময় অশোক ঘোষ নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে গুলি করে পালানোর সময় অশোক ঘোষ নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow