খুলনায় ৪ দিনে তিনজনকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি আবারও ভয়ংকর রূপ নিচ্ছে। গত চারদিনে তিনজনকে প্রকাশ্যে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে।  এছাড়া নির্বাচন পরবর্তী গত ১৫ দিনে প্রকাশ্যে গুলি করা, নিজের ককটেল বিস্ফোরণে মৃত্যু, চাঁদার দাবিতে কুপিয়ে জখমসহ একাধিক ছিনতাইয়ের ঘটনায় খুলনাবাসী উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। জানা গেছে, খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় হঠাৎ করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। নির্বাচন পরবর্তী মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড এবং গুলির ঘটনা বলে জানা গেছে। খুলনা শহরের লবনচরা, টুটপাড়া নিরালা এলাকা এবং পার্শ্ববর্তী দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় সব থেকে বেশি সহিংসতার ঘটনা ঘটছে। রোববার (০১ মার্চ) রাতে খুলনা নগরীর বাগমারা জাহিদুর রহমান সড়কে আ. আজিজ (৩৫) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাত ৯টায় মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত প্রথমে বুকে গুলি করে, তারপর এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় আ. আজিজ মারা যান।  আজিজ খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্

খুলনায় ৪ দিনে তিনজনকে গুলি ও কুপিয়ে হত্যা
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি আবারও ভয়ংকর রূপ নিচ্ছে। গত চারদিনে তিনজনকে প্রকাশ্যে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে।  এছাড়া নির্বাচন পরবর্তী গত ১৫ দিনে প্রকাশ্যে গুলি করা, নিজের ককটেল বিস্ফোরণে মৃত্যু, চাঁদার দাবিতে কুপিয়ে জখমসহ একাধিক ছিনতাইয়ের ঘটনায় খুলনাবাসী উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। জানা গেছে, খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় হঠাৎ করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। নির্বাচন পরবর্তী মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড এবং গুলির ঘটনা বলে জানা গেছে। খুলনা শহরের লবনচরা, টুটপাড়া নিরালা এলাকা এবং পার্শ্ববর্তী দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় সব থেকে বেশি সহিংসতার ঘটনা ঘটছে। রোববার (০১ মার্চ) রাতে খুলনা নগরীর বাগমারা জাহিদুর রহমান সড়কে আ. আজিজ (৩৫) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাত ৯টায় মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত প্রথমে বুকে গুলি করে, তারপর এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় আ. আজিজ মারা যান।  আজিজ খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য। তার নামে একাধিক মামলা চলমান বলে জানিয়েছে খুলনা সদর থানার ওসি মো. কবীর হোসেন। একদিন আগেই নৃশংসভাবে কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে হত্যা করা হয় যুবদল নেতা খান মুরাদকে। পথের বাজারের হাট ও বাজারের সরকারি ইজারার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে যুবদলের যুগ্ম আহ্বায়ককে এমন নৃশংসভাবে হত্যায় নেতৃত্ব দেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন। ইতোমধ্যে সাজ্জাদ হোসেনকে দল থেকে বহিষ্কার এবং গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর ঠিক একদিন আগে, গত বৃহস্পতিবার দুপুর ৩টায় খুলনার আফিল গেট এলাকায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা করা হয় শেখ সোহেল (৪৫) এক ব্যবসায়ীকে। নিহত শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করেন। তবে খানজাহান আলী থানা পুলিশের দাবি, নিহত সোহেল নিজেও একজন চরমপন্থি নেতা। একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি ছিল সোহেল। তেরখাদায় নির্বাচন পরবর্তী বাগ্‌বিতণ্ডায় দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। তবে এ সংঘর্ষ চলাকালীন ককটেল নিক্ষেপ করতে যাওয়ার সময় হাতেই ককটেল বিস্ফোরণ হলে দগ্ধ হয়েছিলেন আল মামুন। শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যাওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে রোববার মারা যান তিনি। এছাড়া নগরীর লবনচরা এলাকায় যুবককে গুলি, বাগমারা ব্যাংকারস গলি এলাকায় কুপিয়ে টাকা ছিনতাই, দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে বাবা ও ছেলেকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় খুলনায় আবারও নতুন করে আতঙ্ক বিরাজ করছে। খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রাশিদুল ইসলাম বলেন, নির্বাচনের পর কয়েকটি ঘটনা ঘটেছে। এর প্রত্যেকটি ঘটনায় দায়ীরা গ্রেপ্তার হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow