খেলতে গিয়ে শিশুর মৃত্যু 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পুকুরে ডুবে আল আমিন উদ্দীন নাহিয়ান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ নাসির মোহাম্মদ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নাহিয়ান ওই এলাকার ফুল ব্যবসায়ী মো. বেলাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নাহিয়ানকে তার মা গোসল করানোর পর কাপড় শুকাতে দিতে যায়। এ সময় নাহিয়ান খেলার ছলে পার্শ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তার মা তাকে পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।   

খেলতে গিয়ে শিশুর মৃত্যু 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পুকুরে ডুবে আল আমিন উদ্দীন নাহিয়ান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ নাসির মোহাম্মদ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নাহিয়ান ওই এলাকার ফুল ব্যবসায়ী মো. বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নাহিয়ানকে তার মা গোসল করানোর পর কাপড় শুকাতে দিতে যায়। এ সময় নাহিয়ান খেলার ছলে পার্শ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তার মা তাকে পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow