খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে : এমপি শকু
মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু বলেছেন, খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে। আজকের যুবসমাজ হলো, ভবিষ্যৎ বাংলাদেশের রূপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, উদ্যমী ও উৎসাহ প্রদান করা আমাদের সবার দায়িত্ব।
মঙ্গলবার (২৪ মার্চ ) বিকেলে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন সংলগ্ন মাঠে মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শওকতুল ইসলাম শকু বলেন, কুলাউড়ায় ইতিমধ্যে একটি স্টেডিয়াম নির্মাণের অনুমতি পেয়েছি। আগামীতে খেলাধুলায় কাদিপুর তথা কুলাউড়ার উন্নয়নে কাজ করার পাশাপাশি সকল সামাজিক কর্মকাণ্ডে জনগণের পাশে থাকব।
কাদিপুর ফুটবল একাদশের আয়োজনে এ খেলায় ভাই-ভাই প্যানেল ভাটেরাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে কৌলারশী ফুটবল একাদশ, কাদিপুর।
খেলা শেষে আলোচনা সভায় আহমদ হোসাইন জামিলের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান সেন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কাদিপুর ইউনিয়ন বিএনপির
মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু বলেছেন, খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে। আজকের যুবসমাজ হলো, ভবিষ্যৎ বাংলাদেশের রূপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, উদ্যমী ও উৎসাহ প্রদান করা আমাদের সবার দায়িত্ব।
মঙ্গলবার (২৪ মার্চ ) বিকেলে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন সংলগ্ন মাঠে মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শওকতুল ইসলাম শকু বলেন, কুলাউড়ায় ইতিমধ্যে একটি স্টেডিয়াম নির্মাণের অনুমতি পেয়েছি। আগামীতে খেলাধুলায় কাদিপুর তথা কুলাউড়ার উন্নয়নে কাজ করার পাশাপাশি সকল সামাজিক কর্মকাণ্ডে জনগণের পাশে থাকব।
কাদিপুর ফুটবল একাদশের আয়োজনে এ খেলায় ভাই-ভাই প্যানেল ভাটেরাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে কৌলারশী ফুটবল একাদশ, কাদিপুর।
খেলা শেষে আলোচনা সভায় আহমদ হোসাইন জামিলের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান সেন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার, সাবেক সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, কেকেপির প্রতিষ্ঠাতা আহসানুজ্জামান রাসেল, উপজেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মুহিত বাবলু, জাকির হোসেন খান, আল আমিন সজিব প্রমুখ।