খেলোয়াড়রা রাজনৈতিক নয়, দেশের প্রতিনিধি হোক: প্রধানমন্ত্রী

  খেলোয়াড়ি জীবনে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি না হয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকাল সোয়া ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘শাপলা হলে’ ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নয় বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিতিনিধি হয়ে উঠুন। দেশে বিদেশে বিজয়মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে রাখুন। এসময় আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কেএইচ/এসএনআর

খেলোয়াড়রা রাজনৈতিক নয়, দেশের প্রতিনিধি হোক: প্রধানমন্ত্রী

 

খেলোয়াড়ি জীবনে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি না হয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) সকাল সোয়া ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘শাপলা হলে’ ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নয় বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিতিনিধি হয়ে উঠুন। দেশে বিদেশে বিজয়মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে রাখুন।

এসময় আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow