গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন

গণভোট-২০২৬ এর রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি এই কর্মসূচি শুরু করেন। পরে তার এই অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী অংশ নেন। রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে সংহতি জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মো. মিফতাউল হোসাইন আল মারুফ ও আনাস ইবনে মুনীর। ‘ফ্যাসিবাদী কাঠামো’ ভেঙে দেয়ার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাদিক মুনওয়ার মুনেম। সাদিক মুনওয়ার মুনেম সবার উদ্দেশে অনুরোধ করে বলেন, দেশে যেন আর কোনোভাবে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা জেঁকে বসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাইয়ের মর্যাদা সমুন্নত রাখতে দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে নিজ নিজ অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
গণভোট-২০২৬ এর রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি এই কর্মসূচি শুরু করেন। পরে তার এই অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী অংশ নেন। রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে সংহতি জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মো. মিফতাউল হোসাইন আল মারুফ ও আনাস ইবনে মুনীর। ‘ফ্যাসিবাদী কাঠামো’ ভেঙে দেয়ার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাদিক মুনওয়ার মুনেম। সাদিক মুনওয়ার মুনেম সবার উদ্দেশে অনুরোধ করে বলেন, দেশে যেন আর কোনোভাবে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা জেঁকে বসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাইয়ের মর্যাদা সমুন্নত রাখতে দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে নিজ নিজ অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম, বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে তা ধূলিসাৎ হওয়ার পথে। গণভোটের রায়কে অস্বীকার করে জাতিকে পুনরায় গুম-খুন-দুর্নীতি ও গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার এই অপচেষ্টা আমরা মেনে নিতে পারি না। তার এ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, সাদিক মুনেম, সাকিবুর রহমান ও ইকবাল হোসেন শাহীন রাজু ভাস্কর্যে আজ যে আমরণ অনশন করছেন, তা কেবল তাদের একার দাবি নয়; বরং প্রতিটি ক্ষুব্ধ নাগরিকের অভিব্যক্তির বহিঃপ্রকাশ। আক্ষেপ আর ক্ষোভ এখানে যে, জনগণের ভোটের আমানত রক্ষায় আবারও রাজপথে নামতে হচ্ছে! সাদিক কায়েম আরও বলেন, জুলাইয়ের রাজপথ ও ফ্যাসিবাদবিরোধী লড়াই আমাদের শিখিয়েছে আপস না করা। হাজারো শাহাদাতের বিনিময়ে যে ‘নতুন বাংলাদেশ’ আমরা পেয়েছি, তার স্পিরিটকে কোনোভাবেই ধূলিসাৎ হতে দেয়া যায় না। ডাকসুর পক্ষ থেকে আমরা এই অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow