গরমে ট্যাংকের পানি হবে বরফের মতো ঠান্ডা, ম্যাজিক টিপস জেনে নিন

ভ্যাপসা গরম আর সূর্যের তীব্র রোদে জনজীবন যখন প্রায় হাঁসফাঁস করে, তখন ঘরে ফিরেও মেলে না স্বস্তি। বাইরে থেকে ঘেমে-নেয়ে এসে ঠান্ডা পানিতে গোসল করার স্বপ্নটাও যেন অধরা থাকে। কারণ, কল খুললেই বেরোয় গরম পানি! মূল সমস্যা ছাদের ওপর থাকা পানির ট্যাংক। সারাদিন রোদে পুড়ে ট্যাংকের ভেতরের পানি এমন গরম হয়ে যায় যে, তা ব্যবহার করাই কঠিন হয়ে পড়ে। তবে সুখবর হলো, খুব সহজ কিছু উপায় মেনে চললেই এই সমস্যার সমাধান সম্ভব। ঘরোয়া কিছু কৌশলেই ট্যাংকের পানি রাখা যাবে অনেকটাই ঠান্ডা ও আরামদায়ক। প্রথমেই আসা যাক ইনসুলেশন বা তাপ নিরোধকের বিষয়ে। বাজারে ট্যাংকের জন্য বিশেষ ইনসুলেশন কভার পাওয়া গেলেও চাইলে ঘরেই সমাধান করা যায়। ট্যাংকের চারপাশে থার্মোকলের শিট ভালোভাবে মুড়িয়ে দিলে বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে প্রচণ্ড রোদেও পানির তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। আরেকটি কার্যকর কৌশল হলো ট্যাংকের রং পরিবর্তন। বিজ্ঞান বলছে, সাদা রং তাপ প্রতিফলিত করে, আর কালো বা গাঢ় রং তাপ শোষণ করে। তাই যদি আপনার ট্যাংকটি গাঢ় রঙের হয়, তবে সেটিকে সাদা এনামেল পেইন্ট দিয়ে রং করে নিতে পারেন। একেবারে কম খরচে সমাধান চাইলে চুন ও ফেভিকল

গরমে ট্যাংকের পানি হবে বরফের মতো ঠান্ডা, ম্যাজিক টিপস জেনে নিন
ভ্যাপসা গরম আর সূর্যের তীব্র রোদে জনজীবন যখন প্রায় হাঁসফাঁস করে, তখন ঘরে ফিরেও মেলে না স্বস্তি। বাইরে থেকে ঘেমে-নেয়ে এসে ঠান্ডা পানিতে গোসল করার স্বপ্নটাও যেন অধরা থাকে। কারণ, কল খুললেই বেরোয় গরম পানি! মূল সমস্যা ছাদের ওপর থাকা পানির ট্যাংক। সারাদিন রোদে পুড়ে ট্যাংকের ভেতরের পানি এমন গরম হয়ে যায় যে, তা ব্যবহার করাই কঠিন হয়ে পড়ে। তবে সুখবর হলো, খুব সহজ কিছু উপায় মেনে চললেই এই সমস্যার সমাধান সম্ভব। ঘরোয়া কিছু কৌশলেই ট্যাংকের পানি রাখা যাবে অনেকটাই ঠান্ডা ও আরামদায়ক। প্রথমেই আসা যাক ইনসুলেশন বা তাপ নিরোধকের বিষয়ে। বাজারে ট্যাংকের জন্য বিশেষ ইনসুলেশন কভার পাওয়া গেলেও চাইলে ঘরেই সমাধান করা যায়। ট্যাংকের চারপাশে থার্মোকলের শিট ভালোভাবে মুড়িয়ে দিলে বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে প্রচণ্ড রোদেও পানির তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। আরেকটি কার্যকর কৌশল হলো ট্যাংকের রং পরিবর্তন। বিজ্ঞান বলছে, সাদা রং তাপ প্রতিফলিত করে, আর কালো বা গাঢ় রং তাপ শোষণ করে। তাই যদি আপনার ট্যাংকটি গাঢ় রঙের হয়, তবে সেটিকে সাদা এনামেল পেইন্ট দিয়ে রং করে নিতে পারেন। একেবারে কম খরচে সমাধান চাইলে চুন ও ফেভিকলের মিশ্রণ দিয়ে ট্যাংকের বাইরের দিকে মোটা প্রলেপ দিলেও একই সুবিধা পাওয়া যাবে। ট্যাংকের অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ। যদি সরাসরি রোদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই তার ওপর একটি শেড বা ছাউনি তৈরি করা উচিত। বাঁশের চাটাই, টিন কিংবা গ্রিন নেট ব্যবহার করে ট্যাংকের ওপর আড়াল তৈরি করলে সরাসরি সূর্যের তাপ আর ট্যাংকে পড়বে না। এতে ভেতরের পানি তুলনামূলক ঠান্ডা থাকবে। অনেক সময় দেখা যায়, ট্যাংকের পানি তেমন গরম না হলেও পাইপ দিয়ে আসার পথে তা গরম হয়ে যায়। বিশেষ করে প্লাস্টিকের পাইপগুলো রোদে গরম হয়ে ওঠে। এ ক্ষেত্রে পাইপগুলোকেও ইনসুলেশন টেপ বা পাটের দড়ি দিয়ে পেঁচিয়ে রাখলে তাপমাত্রা অনেকটাই কমে আসে, আর কল খুললেই পাওয়া যায় অপেক্ষাকৃত ঠান্ডা পানি। এই সহজ কিন্তু কার্যকর পদ্ধতিগুলো অনুসরণ করলে গরমের তীব্রতাও আর তেমন ভোগাবে না। বাইরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলেও, আপনার গোসলের পানি থাকবে স্বস্তিদায়ক ও ঠান্ডা; একেবারে আরামদায়ক অনুভূতি দেবে প্রতিদিন। সূত্র : টিভি নাইন বাংলা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow