গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

পাবনার ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে এক দম্পতিকে আটক করে মারধরের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার (২৭ জুলাই) রাত দেড়টার দিকে পৌর শহরের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী তাদের নিজস্ব একটি পিকআপ নিয়ে ঘুরতে বের হন। পথে পৌর শহরের উমিরপুর এলাকায় পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় তারা গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন তাদের গরু চোর সন্দেহে আটক করে মারধর করেন। পরে রাত আনুমানিক ভোর ৪টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা গরু চোর নন; বরং স্বামী-স্ত্রী নিজেদের পিকআপ নিয়ে বের হওয়ার সময় গাড়ি বিকল হওয়ায় সেখানে অবস্থান করছিলেন। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, গরু চোর সন্দেহে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নিয়েছে। প্রাথম

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর
পাবনার ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে এক দম্পতিকে আটক করে মারধরের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার (২৭ জুলাই) রাত দেড়টার দিকে পৌর শহরের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী তাদের নিজস্ব একটি পিকআপ নিয়ে ঘুরতে বের হন। পথে পৌর শহরের উমিরপুর এলাকায় পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় তারা গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন তাদের গরু চোর সন্দেহে আটক করে মারধর করেন। পরে রাত আনুমানিক ভোর ৪টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা গরু চোর নন; বরং স্বামী-স্ত্রী নিজেদের পিকআপ নিয়ে বের হওয়ার সময় গাড়ি বিকল হওয়ায় সেখানে অবস্থান করছিলেন। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, গরু চোর সন্দেহে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নিয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা চোর না। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া তাদের ব্যবহৃত পিকআপটিও পুলিশ হেফাজতে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow