গল্পের মাঝেই সাপের ছোবল, চিরতরে থামল ইমনের আড্ডা

বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন মামুনুর রশিদ ইমন নামের এক তরুণ। আড্ডার সময় বিষধর সাপ তাকে ছোবল দিলেও তিনি বুঝতে পারেননি। যখন বুঝলেন ততক্ষণে তার জীবনের আড্ডার সমাপ্তি হয়ে গেল। চিরতরে চলে গেলেন পরিবার, বন্ধু, আত্মীয়স্বজনসহ সবাইকে রেখে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন কিং সোনাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মামুনুর রশিদ ইমন (২২) একই গ্রামের রং মিস্ত্রি হারুন রশিদের ছেলে। প্রতিবেশী আনসার ভিডিপি কমান্ডার রশিদ আহমেদ বলেন, ইমন কয়েকজন বন্ধুসহ বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় কিং সোনাপুর গ্রামের কবরস্থানের পাশে কালভার্টের উপরে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিয়ে চলে যায়। আধাঘণ্টা বন্ধুদের সাথে কথা বলে সে বাড়ি চলে যায়। রাত এগারোটার সময় তার শ্বাস-প্রশ্বাসের কষ্ট হলে তাকে সাপে ছোবল মেরেছে বলে সন্দেহ হয়। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাপের কামড়ের কথা নিশ্চিত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাত

গল্পের মাঝেই সাপের ছোবল, চিরতরে থামল ইমনের আড্ডা

বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন মামুনুর রশিদ ইমন নামের এক তরুণ। আড্ডার সময় বিষধর সাপ তাকে ছোবল দিলেও তিনি বুঝতে পারেননি। যখন বুঝলেন ততক্ষণে তার জীবনের আড্ডার সমাপ্তি হয়ে গেল। চিরতরে চলে গেলেন পরিবার, বন্ধু, আত্মীয়স্বজনসহ সবাইকে রেখে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন কিং সোনাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মামুনুর রশিদ ইমন (২২) একই গ্রামের রং মিস্ত্রি হারুন রশিদের ছেলে।

প্রতিবেশী আনসার ভিডিপি কমান্ডার রশিদ আহমেদ বলেন, ইমন কয়েকজন বন্ধুসহ বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় কিং সোনাপুর গ্রামের কবরস্থানের পাশে কালভার্টের উপরে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিয়ে চলে যায়। আধাঘণ্টা বন্ধুদের সাথে কথা বলে সে বাড়ি চলে যায়। রাত এগারোটার সময় তার শ্বাস-প্রশ্বাসের কষ্ট হলে তাকে সাপে ছোবল মেরেছে বলে সন্দেহ হয়। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাপের কামড়ের কথা নিশ্চিত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার তার মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন জানান, সাপের কামড়ে আহত ইমনকে সব ধরনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। পরে সেখানে তিনি মারা যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow