গাইবান্ধার সিভিল সার্জনকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে সিভিল সার্জনকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলে নির্দেশ দিয়েছেন আদালত। গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ের পর জলাতঙ্কের টিকা না পেয়ে ৫ জন মারা যাওয়ার ঘটনায় হাইকোর্ট রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এ দিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এর আগে ২২ এপ্রিল গাইবান্ধার সুন্দরগঞ্জের দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামে বেওয়ারিশ কুকুর ১৭ জনকে কামড় দিয়ে আহতে করে। সরকারি হাসপাতালে জলাতঙ্কে টিকা না থাকায় বাইরে থেকে টিকা কিনে দেওয়া হয়। দুই সপ্তাহ পর ৫ জন মারা যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠেছে টিকা দেওয়ার পর মারা যাওয়ার কারণ কী। এ বিষয়ে গণমাধ্যম সংবাদ প্রচারিত হয়। কুকুরের কামড়ে ৫ জন মারা যাওয়ার ঘটনা তদন্ত করার জন্য একজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। শুনানি করে হাইকোর্ট পুরো বিষয়টি তদন্

গাইবান্ধার সিভিল সার্জনকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে সিভিল সার্জনকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলে নির্দেশ দিয়েছেন আদালত।

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ের পর জলাতঙ্কের টিকা না পেয়ে ৫ জন মারা যাওয়ার ঘটনায় হাইকোর্ট রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এ দিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এর আগে ২২ এপ্রিল গাইবান্ধার সুন্দরগঞ্জের দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামে বেওয়ারিশ কুকুর ১৭ জনকে কামড় দিয়ে আহতে করে।

সরকারি হাসপাতালে জলাতঙ্কে টিকা না থাকায় বাইরে থেকে টিকা কিনে দেওয়া হয়। দুই সপ্তাহ পর ৫ জন মারা যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠেছে টিকা দেওয়ার পর মারা যাওয়ার কারণ কী। এ বিষয়ে গণমাধ্যম সংবাদ প্রচারিত হয়। কুকুরের কামড়ে ৫ জন মারা যাওয়ার ঘটনা তদন্ত করার জন্য একজন আইনজীবী হাইকোর্টে রিট করেন।

শুনানি করে হাইকোর্ট পুরো বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন দিতে গাইবান্ধার সিভিল সার্জনকে নির্দেশ দেয়। দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী বলেন, প্রতিবেদনের পর জলাতঙ্কের টিকার ঘাটতি নিয়ে বিস্তারিত শুনানি করা হবে।

এফএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow