গাইবান্ধায় পুলিশের পোশাক পরে ইজিবাইক ছিনতাই
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে প্রকাশ্যে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। চালককে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইজিবাইক চালক গোলাম হোসেন স্থানীয় তরমুজ ব্যবসায়ী আব্দুল আজিজকে সঙ্গে নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় তরমুজ কিনতে যাচ্ছিলেন। পথে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবটগাছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের পথরোধ করে। প্রাইভেটকার থেকে পুলিশের পোশাক পরিহিত পাঁচজন যুবক নেমে এসে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন। এরপর তারা গোলাম হোসেনকে মারধর করে ইজিবাইকটি নিজেদের নিয়ন্ত্রণে নেন। একই সময় ব্যবসায়ী আব্দুল আজিজকেও মারধর করে তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী গোলাম হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচজন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে প্রকাশ্যে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। চালককে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইজিবাইক চালক গোলাম হোসেন স্থানীয় তরমুজ ব্যবসায়ী আব্দুল আজিজকে সঙ্গে নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় তরমুজ কিনতে যাচ্ছিলেন। পথে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবটগাছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের পথরোধ করে।
প্রাইভেটকার থেকে পুলিশের পোশাক পরিহিত পাঁচজন যুবক নেমে এসে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন। এরপর তারা গোলাম হোসেনকে মারধর করে ইজিবাইকটি নিজেদের নিয়ন্ত্রণে নেন। একই সময় ব্যবসায়ী আব্দুল আজিজকেও মারধর করে তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী গোলাম হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওসি মোজাম্মেল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?