গাইবান্ধায় বৃষ্টিতে তলিয়ে গেছে আলুক্ষেত, দুশ্চিন্তায় চাষিরা
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে আলুর ক্ষেত। এতে চলতি মৌসুমে আলু তোলার সময় কৃষকদের মধ্যে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আলু তোলার ঠিক এই সময়টিতে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। সরেজমিনে দেখা যায়, হঠাৎ বৃষ্টিতে এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকায় আলুর জমিতে পানি জমে গেছে। অনেক জায়গায় জমির নিচু অংশে থাকা আলুর ক্ষেত আংশিক পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এতে জমিতে থাকা আলু দ্রুত তোলা না গেলে পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গোবিন্দগঞ্জের শাখাহারে কৃষক রায়হানুল ইসলাম বলেন, আমরা কয়েকদিন ধরেই আলু তোলার কাজ করছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে গেছে। জমি শুকাতে সময় লাগবে। এর মধ্যে আবার বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। আরেক কৃষক ফুল মিয়া বলেন, অনেক জমিতে আলু তোলার কাজ এখনো বাকি রয়েছে। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় আলু তোলা বন্ধ রাখতে হয়েছে। এতে বাড়তি সময়ের পাশাপাশি খরচ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কাও তৈরি হয়েছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আলু
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে আলুর ক্ষেত। এতে চলতি মৌসুমে আলু তোলার সময় কৃষকদের মধ্যে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আলু তোলার ঠিক এই সময়টিতে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন।
জেলায় গত ২৪ ঘণ্টায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, হঠাৎ বৃষ্টিতে এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকায় আলুর জমিতে পানি জমে গেছে। অনেক জায়গায় জমির নিচু অংশে থাকা আলুর ক্ষেত আংশিক পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এতে জমিতে থাকা আলু দ্রুত তোলা না গেলে পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গোবিন্দগঞ্জের শাখাহারে কৃষক রায়হানুল ইসলাম বলেন, আমরা কয়েকদিন ধরেই আলু তোলার কাজ করছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে গেছে। জমি শুকাতে সময় লাগবে। এর মধ্যে আবার বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতি হতে পারে।
আরেক কৃষক ফুল মিয়া বলেন, অনেক জমিতে আলু তোলার কাজ এখনো বাকি রয়েছে। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় আলু তোলা বন্ধ রাখতে হয়েছে। এতে বাড়তি সময়ের পাশাপাশি খরচ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কাও তৈরি হয়েছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আলুর জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে মাটির নিচে থাকা আলু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে যদি কয়েকদিন টানা বৃষ্টি হয়, তাহলে অনেক কৃষককে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আতিকুল ইসলাম বলেন, জেলায় চলতি মৌসুমে ১২ হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। গতকালে বৃষ্টিতে আলুর ভরা মৌসুমে কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। যাতে চাষিদের ক্ষতির বেশি না হয় সেজন্য মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আলু চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
আনোয়ার আল শামীম/এমএন/এএসএম
What's Your Reaction?