গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।শনিবার (৭ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসন ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এসময় ঝুটবোঝাই ট্রাক এবং ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপ্রাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয়ের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা। অভিযোগ করা হয়, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও ওয়ার্ড যুবদলের কিছু নেতা প্রায় দুই থেকে আড়াইশ লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা ছিল। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক আছে। মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসন ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ঝুটবোঝাই ট্রাক এবং ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপ্রাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয়ের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা।

অভিযোগ করা হয়, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও ওয়ার্ড যুবদলের কিছু নেতা প্রায় দুই থেকে আড়াইশ লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা ছিল। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow