গাজীপুরে পাঁচ খুন, বিবৃতি দিয়ে জামায়াতের শোকপ্রকাশ
গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলাকেটে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘটনাকে জননিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি বলেও আখ্যায়িত করেছেন। শনিবার (৯ মে) দলটির ভেরিফায়েড ফেসবুক পোস্টে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সভ্য সমাজে এ ধরনের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। একটি স্বাধীন দেশে একই পরিবারের এতজন সদস্যকে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিয়া গোলাম পরওয়ার বলেন, এই হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরেছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলাকেটে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘটনাকে জননিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি বলেও আখ্যায়িত করেছেন।
শনিবার (৯ মে) দলটির ভেরিফায়েড ফেসবুক পোস্টে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সভ্য সমাজে এ ধরনের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। একটি স্বাধীন দেশে একই পরিবারের এতজন সদস্যকে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এই হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরেছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
What's Your Reaction?