গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে চারটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয় এবং পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাওজোড় এলাকার ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামক চারতলা পোশাক কারখানার নিচতলা ও চতুর্থ তলায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন প্রথমে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে যোগ দিচ্ছে। এদিকে স্থানীয়দের দাবি, বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় ক্ষ

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে চারটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয় এবং পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাওজোড় এলাকার ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামক চারতলা পোশাক কারখানার নিচতলা ও চতুর্থ তলায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন প্রথমে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে যোগ দিচ্ছে। এদিকে স্থানীয়দের দাবি, বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow