গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ( গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুলশান এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠানো হবে। জানা গেছে, গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গা-ঢাকা দিয়ে ছিলেন তিনি। কিন্তু গোপনে কার্যক্রম নিষিদ্ধ দলটির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ( গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুলশান এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠানো হবে।
জানা গেছে, গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গা-ঢাকা দিয়ে ছিলেন তিনি। কিন্তু গোপনে কার্যক্রম নিষিদ্ধ দলটির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
What's Your Reaction?