গাড়িতে তিন মণ গাঁজার সঙ্গে ফেনসিডিলসহ ধরা পড়ল ওরা
নারায়ণগঞ্জে র্যাব-১১ এর পৃথক মাদকবিরোধী অভিযানে প্রায় তিন মণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই কারবারিকে গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গতকাল শুক্রবার (২২ মে) দিবাগত রাতে র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানার উত্তর ভুইঘর গিরিধারা এলাকায় অভিযান চালায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল। এ সময় ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার শৈলকুড়া এলাকার শাহাবুদ্দিন (৪২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কাশিপুর এলাকার সুমন মিয়া (৩৫)।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার বড় চালান সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এদিকে একই দিন রাত ৯টার দিকে বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক আরেকটি অ

এদিকে একই দিন রাত ৯টার দিকে বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র্যাব।
র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া উদ্ধার হওয়া পরিত্যক্ত মাদকদ্রব্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।