পাওয়া যাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের ৩টি সংকলন

পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের তিনটি সংকলন। ইতিহাসের গুরুত্বপূর্ণ এ অধ্যায়কে নতুনভাবে জানার জন্য সংগ্রহ করতে পারেন সংকলনগুলো। সংকলন তিনটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে। ‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’র প্রধান সম্পাদক মোহাম্মদ আজম। সম্পাদনা করেছেন আবিদ আজম। ৩৬০ পৃষ্ঠার সংকলনে তিন শতাধিক ছড়াকারের লেখা স্থান পেয়েছে। প্রচ্ছদ এঁকেছেন দেবাশিস চক্রবর্তী, অলংকরণ করেছেন আনিসুজ্জামান সোহেল। মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। আরও পড়ুনবাংলা একাডেমির কবিতা সংকলন নিয়ে ক্ষুব্ধ কবিরা  ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রবন্ধ’র প্রধান সম্পাদক মোহাম্মদ আজম। সম্পাদনা করেছেন সহুল আহমদ। প্রচ্ছদ করেছেন দেবাশিস চক্রবর্তী। সংকলনে ৫২টি প্রবন্ধ স্থান পেয়েছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। ‘জুলাই গণ-অভ্যুত্থানের গল্প’র প্রধান সম্পাদক মোহাম্মদ আজম। সম্পাদনা করেছেন হুমায়ূন শফিক। প্রচ্ছদ করেছেন দেবাশিস চক্রবর্তী। এতে ৭০টি গল্প স্থান পেয়েছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। এসইউ

পাওয়া যাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের ৩টি সংকলন

পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের তিনটি সংকলন। ইতিহাসের গুরুত্বপূর্ণ এ অধ্যায়কে নতুনভাবে জানার জন্য সংগ্রহ করতে পারেন সংকলনগুলো। সংকলন তিনটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে।

‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’র প্রধান সম্পাদক মোহাম্মদ আজম। সম্পাদনা করেছেন আবিদ আজম। ৩৬০ পৃষ্ঠার সংকলনে তিন শতাধিক ছড়াকারের লেখা স্থান পেয়েছে। প্রচ্ছদ এঁকেছেন দেবাশিস চক্রবর্তী, অলংকরণ করেছেন আনিসুজ্জামান সোহেল। মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।

‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রবন্ধ’র প্রধান সম্পাদক মোহাম্মদ আজম। সম্পাদনা করেছেন সহুল আহমদ। প্রচ্ছদ করেছেন দেবাশিস চক্রবর্তী। সংকলনে ৫২টি প্রবন্ধ স্থান পেয়েছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।

‘জুলাই গণ-অভ্যুত্থানের গল্প’র প্রধান সম্পাদক মোহাম্মদ আজম। সম্পাদনা করেছেন হুমায়ূন শফিক। প্রচ্ছদ করেছেন দেবাশিস চক্রবর্তী। এতে ৭০টি গল্প স্থান পেয়েছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow