গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই যা দেখবেন
গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ লিখে সার্চ করলে দেখাচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ম্যাচের তথ্য। এই সংবাদে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। একদিকে আর্জেন্টিনা যারা সমর্থন করেন না তাদের খুশি অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের দুঃখের অন্ত নেই। তবে এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ লিখে সার্চ করলে অনেক ব্যবহারকারীর কাছে ব্রাজিল জাতীয় ফুটবল দল বা ব্রাজিলের ম্যাচ-সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে। বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ফুটবলভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপ, ইউটিউব ভিডিও এবং টিকটকে এ নিয়ে চলছে নানা ধরনের ট্রল, মিম ও মন্তব্য। এই ঘটনার পেছনে রয়েছে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি ম্যাচ। ২০১৪ সালের ৮ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল মুখোমুখি হয়েছিল জার্মানির। বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে জার্মানি ৭-১ গোলের বিশাল ব্যবধানে ব্রাজিলকে হারায়। প্রথমার্ধের মাত্র ২৯ মিনিটের মধ্যেই ব্রাজিল পাঁচ গোল হজম করে, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়। আরও পড়ুন গুগলে ‘চোরের দলের ফুটবল খ
গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ লিখে সার্চ করলে দেখাচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ম্যাচের তথ্য। এই সংবাদে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। একদিকে আর্জেন্টিনা যারা সমর্থন করেন না তাদের খুশি অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের দুঃখের অন্ত নেই।
তবে এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ লিখে সার্চ করলে অনেক ব্যবহারকারীর কাছে ব্রাজিল জাতীয় ফুটবল দল বা ব্রাজিলের ম্যাচ-সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে। বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ফুটবলভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপ, ইউটিউব ভিডিও এবং টিকটকে এ নিয়ে চলছে নানা ধরনের ট্রল, মিম ও মন্তব্য।
এই ঘটনার পেছনে রয়েছে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি ম্যাচ। ২০১৪ সালের ৮ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল মুখোমুখি হয়েছিল জার্মানির। বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে জার্মানি ৭-১ গোলের বিশাল ব্যবধানে ব্রাজিলকে হারায়। প্রথমার্ধের মাত্র ২৯ মিনিটের মধ্যেই ব্রাজিল পাঁচ গোল হজম করে, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়।
এই হারের পর থেকেই ফুটবল সমর্থকদের মধ্যে ব্রাজিলকে ব্যঙ্গ করে ‘৭-১’ কিংবা ‘৭ আপ’ নামে ডাকাডাকি শুরু হয়। কোমল পানীয় ‘সেভেন আপ’-এর নামের সঙ্গে ‘৭’ সংখ্যার মিল থেকেই এই ট্রলের জন্ম। সময়ের সঙ্গে এটি শুধু দক্ষিণ আমেরিকায় নয়, বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে। বড় কোনো টুর্নামেন্ট এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে ঘিরে ‘৭ আপ’ ট্রল নতুন করে ছড়িয়ে পড়ে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগল নিজে থেকে কোনো ফুটবল দলকে এমন নামে চিহ্নিত করে না। বরং দীর্ঘদিন ধরে ইন্টারনেটে অসংখ্য পোস্ট, মিম, ভিডিও, ব্লগ ও সার্চে একই ধরনের শব্দ ব্যবহার হওয়ায় গুগলের অ্যালগরিদম ওই শব্দগুচ্ছের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক শনাক্ত করতে শুরু করেছে। ফলে ‘৭ আপ খাওয়া দল’ লিখে সার্চ করলে অনেকের কাছে ব্রাজিল বা ব্রাজিল-জার্মানি ম্যাচের তথ্য দেখা যেতে পারে।
তবে এই সার্চ ফলাফল সবার ক্ষেত্রে এক রকম নাও হতে পারে। ব্যবহারকারীর অবস্থান, ভাষা, সার্চ হিস্ট্রি, ডিভাইস এবং গুগলের চলমান ট্রেন্ড অনুযায়ী ফলাফলে ভিন্নতা দেখা দিতে পারে।

গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন
এটিও মনে রাখা জরুরি, ‘৭ আপ’ ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোনো আনুষ্ঠানিক নাম নয়। ফিফা, গুগল বা অন্য কোনো সংস্থা এ ধরনের কোনো স্বীকৃতি দেয়নি। এটি কেবল ২০১৪ সালের ঐতিহাসিক ৭-১ গোলের পরাজয়কে ঘিরে ফুটবল সমর্থকদের তৈরি একটি ব্যঙ্গাত্মক ট্রল, যা সময়ের সঙ্গে ইন্টারনেটে এত বেশি ব্যবহৃত হয়েছে যে, গুগলের সার্চ অ্যালগরিদমও সেটিকে নির্দিষ্ট প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে দেখাতে শুরু করেছে। তাই এটি কোনো ইতিহাস বা ব্যক্তিগত বলে ধরে নেওয়া ঠিক হবে না। মজা হিসেবেই দেখুন।
কেএসকে
What's Your Reaction?
