গ্লাসগোয় শেষ, শতবর্ষী কমনওয়েলথ গেমস কোথায়-কখন
অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বের মধ্যে দিয়ে গতকাল গ্লাসগো কমনওয়েলথ গেমসের পর্দা নেমেছে। ৪ বছর পর পর হওয়া টুর্নামেন্টটিতে ৭০টি স্বর্ণপদক জিতেছে তারা। সব মিলিয়ে তাদের নামের পাশে পদক সংখ্যা ১৭১। আর কোনো দেশই ১১০ পদকের ঘর পার করতে পারেনি।
দ্বিতীয় সর্বোচ্চ ১১০টি পদক জিতেছে ইংল্যান্ড। তাদের নামের পাশে সোনার পদক ২৯টি।
স্কটল্যান্ডে হওয়া ১১ দিনব্যাপী জাকজমকপূর্ণ টুর্নামেন্টটি ছিল কমনওয়েলথ গেমসের ২৩তম আসর।
২০৩০ কমনওয়েলথ গেমস কোথায়
২০৩০ কমনওয়েলথ গেমসটি হবে বিশেষ এক আসর। শতবর্ষী কমনওয়েলথ গেমস বলে কথা। ১০০ বছর পূর্তির গেমসটি হবে ভারতের আহমেদাবাদে।
তাতে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটি আয়োজন করার সুযোগ পাচ্ছে ভারত। এর আগে ২০১০ কমনওয়েলথ গেমস ভারতের নতুন দিল্লিতে হয়েছে। ১৯৩০ সালে প্রথমবার কানাডার হ্যামিল্টনে হয়। আয়োজক হওয়ায় গতকাল ভারতের হাতে কমনওয়েলথ গেমসের পতাকা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জ্যাভলিন তারকা নীরজ চোপড়া, ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) সভাপতি পিটি ঊষা, এবং গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি।
কখন হবে
২৪তম কমনওয়েলথ গেমসটি আহমেদাবাদে অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে।
এশিয়াতে ক

এশিয়াতে কততম বার হবে
এখন পর্যন্ত ২৩ বার কমনওয়েলথ গেমস হয়েছে। ২০৩০ সালেরটি হবে ২৪ তম। তাতে তৃতীয়বারের মতো এশিয়াতে বসবে এই আসর। ভারতের দুইবারের বিপরীতে একবার মালয়েশিয়ার কুয়ালামপুরে হয়েছে। ১৯৯৮ সালের গেমসটি।
শতবর্ষী গেমসে কতটা স্পোর্টস থাকবে
গ্লাসগোয় এবার ১০টি স্পোর্টসে লড়েছে ৭৪ টি দেশ। ২০৩০ আহমেদাবাদ গেমসে ১৭ টি স্পোর্টসে লড়াই করার কথা রয়েছে অ্যাথলেটরা। ইতিমধ্যে ৮টি চূড়ান্ত হয়েছে। সে সব হচ্ছে—অ্যাথলেটিকস, সাঁতার, টেবিল টেনিস, বোলস, ভারোত্তোলন, আর্টিস্টিক জিমন্যাস্টিকস, নেটবল এবং বক্সিং। বাকিগুলো ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। সঙ্গে আয়োজক হিসেবে আরও ২ টি স্পোর্টস যুক্ত করতে পারবে ভারত।
তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান