চট্টগ্রাম থেকে এক ফ্লাইট গেলো কক্সবাজার, এক ফ্লাইট বাতিল

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করেছে। একই সঙ্গে একটি অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারে ডাইভার্ট করা হয় এবং একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দর সূত্র জানায়, চীনের সিচুয়ান এয়ারলাইনসের চেংডু থেকে ঢাকাগামী কার্গো ফ্লাইট সিএসসি-৯৮৫১ বৈরী আবহাওয়ার কারণে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে। ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা থেকে চট্টগ্রামগামী বিএস-১০১ ফ্লাইটটিও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কক্সবাজারে চলে যায়। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের বিজি-৬১৫/৬১৬ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ শাখার কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, টান

চট্টগ্রাম থেকে এক ফ্লাইট গেলো কক্সবাজার, এক ফ্লাইট বাতিল

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করেছে। একই সঙ্গে একটি অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারে ডাইভার্ট করা হয় এবং একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, চীনের সিচুয়ান এয়ারলাইনসের চেংডু থেকে ঢাকাগামী কার্গো ফ্লাইট সিএসসি-৯৮৫১ বৈরী আবহাওয়ার কারণে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা থেকে চট্টগ্রামগামী বিএস-১০১ ফ্লাইটটিও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কক্সবাজারে চলে যায়। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের বিজি-৬১৫/৬১৬ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ শাখার কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার চট্টগ্রামে আকাশপথেও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

এমআরএএইচ/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow