ফরিদপুরে অগ্নিকাণ্ডে স’মিল-আইসক্রিম ফ্যাক্টরি ভস্মীভূত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর বাজারে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি স’মিল ও আইসক্রিম ফ্যাক্টরি ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১ মে) ভোররাতে বাজারের লন্ডন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সীর মালিকানাধীন ‘রেখা হক স’মিল’সহ আশপাশের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত ৪টার দিকে রেখা হক স’মিলের গদি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে মজুত থাকা শাল, সুন্দরী ও কড়াইসহ বিভিন্ন দামি কাঠে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে পাশের একটি আইসক্রিম ফ্যাক্টরি এবং সংলগ্ন একটি চারতলা ভবনের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির বিষয়ে স’মিল মালিক শহিদুল হক মিরু মুন্সী জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর বাজারে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি স’মিল ও আইসক্রিম ফ্যাক্টরি ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১ মে) ভোররাতে বাজারের লন্ডন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সীর মালিকানাধীন ‘রেখা হক স’মিল’সহ আশপাশের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত ৪টার দিকে রেখা হক স’মিলের গদি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে মজুত থাকা শাল, সুন্দরী ও কড়াইসহ বিভিন্ন দামি কাঠে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে পাশের একটি আইসক্রিম ফ্যাক্টরি এবং সংলগ্ন একটি চারতলা ভবনের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ক্ষয়ক্ষতির বিষয়ে স’মিল মালিক শহিদুল হক মিরু মুন্সী জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার স’মিলে থাকা কাঠ ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১৫ লাখ টাকার মতো হতে পারে। প্রকৃত ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
What's Your Reaction?