চট্টগ্রামে এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামে এসিড পান করে রাজীব বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজীব বণিক বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিকপাড়ার বাসিন্দা। তিনি মনোহরি বণিকের ছেলে। নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় তার একটি স্বর্ণের দোকান রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে নিজ দোকানে থাকা এসিড পান করেন রাজীব। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে কী কারণে তিনি এসিড পান করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow