চট্টগ্রামে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা, ৭ জন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় আবু সিদ্দিক নামের এক সিকিউরিটি গার্ডকে মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে পিটিয়ে হত্যার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই হত্যামামলা রুজুর মাত্র ৪ ঘণ্টার মধ্যেই এজাহারভুক্ত আসামী শেখ আহমেদ রুবেল (৩৫), মোঃ সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), মো: জামাল উদ্দিন মিজান (৪৫), মোঃ গোলাম রব্বানী (৫৫),  মোঃ আবুল বাশার (৩৯), পেয়ার আহাম্মদ (৫৫) দেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। উল্লেখ্য, গত ১৫ জুলাই রাত আনুমানিক টায় আসামিরা সংঘবদ্ধভাবে গ্যারেজে প্রবেশ করে সিকিউরিটি গার্ড আবু সিদ্দিকের ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করে। এ সময় একজন আসামি গ্যারেজে থাকা রিকশার চাকার লোহার রিং দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। হামলার একপর্যায়ে আবু সিদ্দিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, এই ঘটনার পরবর্তীতে আসামিরা মরদেহ গুমের উদ্দেশ্যে গ্যারেজের ভিতর থাকা একটি মিনি পিকআপে রেখে

চট্টগ্রামে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা, ৭ জন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় আবু সিদ্দিক নামের এক সিকিউরিটি গার্ডকে মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে পিটিয়ে হত্যার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই হত্যামামলা রুজুর মাত্র ৪ ঘণ্টার মধ্যেই এজাহারভুক্ত আসামী শেখ আহমেদ রুবেল (৩৫), মোঃ সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), মো: জামাল উদ্দিন মিজান (৪৫), মোঃ গোলাম রব্বানী (৫৫),  মোঃ আবুল বাশার (৩৯), পেয়ার আহাম্মদ (৫৫) দেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই রাত আনুমানিক টায় আসামিরা সংঘবদ্ধভাবে গ্যারেজে প্রবেশ করে সিকিউরিটি গার্ড আবু সিদ্দিকের ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করে। এ সময় একজন আসামি গ্যারেজে থাকা রিকশার চাকার লোহার রিং দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। হামলার একপর্যায়ে আবু সিদ্দিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এই ঘটনার পরবর্তীতে আসামিরা মরদেহ গুমের উদ্দেশ্যে গ্যারেজের ভিতর থাকা একটি মিনি পিকআপে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মোঃ আসলাম (৩৪) ডবলমুরিং মডেল থানার হত্যামামলাটি দায়ের করেন৷ (নং-১৩)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow