চট্টগ্রামে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিলসহ নারী আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় মুর্শিদা আকতার (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। র‍্যাব জানায়, মধ্যম মোহরা এলাকার ‘মায়ামী ভিলা’ নামের একটি ভবনের ফ্ল্যাটে মাদকদ্রব্য মজুত করে বিক্রির প্রস্তুতি চলছে- এমন খবরে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ফ্ল্যাটের একটি কক্ষের খাটের নিচ থেকে তিনটি সাদা ও একটি হলুদ প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে মোড়ানো ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি ট্রাভেল ব্যাগ থেকে ২৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক মুর্শিদা আকতার কক্সবাজার সদর উপজেলার উত্তর কুতুবদিয়া পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি ও উদ্ধার মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/বিএ

চট্টগ্রামে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিলসহ নারী আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় মুর্শিদা আকতার (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, মধ্যম মোহরা এলাকার ‘মায়ামী ভিলা’ নামের একটি ভবনের ফ্ল্যাটে মাদকদ্রব্য মজুত করে বিক্রির প্রস্তুতি চলছে- এমন খবরে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে ফ্ল্যাটের একটি কক্ষের খাটের নিচ থেকে তিনটি সাদা ও একটি হলুদ প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে মোড়ানো ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি ট্রাভেল ব্যাগ থেকে ২৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

jagonews24

আটক মুর্শিদা আকতার কক্সবাজার সদর উপজেলার উত্তর কুতুবদিয়া পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি ও উদ্ধার মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow