চরমোনাইয়ের মাহফিলে প্রধানমন্ত্রীর সালাম পৌঁছে দিলেন হুইপ অপু

বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাইয়ের মাহফিলে অংশ নিয়ে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু দেশবাসীর শান্তি, সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবার কাছে দোয়া চেয়েছেন। চরমোনাই পীরের আমন্ত্রণে বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বরিশালের চরমোনাইয়ের মাহফিলে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চরমোনাইয়ের মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের সালাম জানান তিনি। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, সম্প্রতি মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ধর্মীয় ব্যক্তিদের প্রতি সরকারের আন্তরিকতার প্রতিফলন। মাহফিলে উপস্থিত ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে ফয়জুল করীম ও রেজাউল করীমের পরামর্শে ভবিষ্যতে একটি শান্তিময় সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হুইপ অপু বলেন, প্রধানমন্ত্রীর মাহফিলে উপস্থিত হওয়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে এ মাহফিলে প্রধানমন্ত্রী সরাসরি অংশ নিতে পারেন। এ সময় তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্

চরমোনাইয়ের মাহফিলে প্রধানমন্ত্রীর সালাম পৌঁছে দিলেন হুইপ অপু
বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাইয়ের মাহফিলে অংশ নিয়ে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু দেশবাসীর শান্তি, সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবার কাছে দোয়া চেয়েছেন। চরমোনাই পীরের আমন্ত্রণে বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বরিশালের চরমোনাইয়ের মাহফিলে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চরমোনাইয়ের মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের সালাম জানান তিনি। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, সম্প্রতি মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ধর্মীয় ব্যক্তিদের প্রতি সরকারের আন্তরিকতার প্রতিফলন। মাহফিলে উপস্থিত ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে ফয়জুল করীম ও রেজাউল করীমের পরামর্শে ভবিষ্যতে একটি শান্তিময় সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হুইপ অপু বলেন, প্রধানমন্ত্রীর মাহফিলে উপস্থিত হওয়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে এ মাহফিলে প্রধানমন্ত্রী সরাসরি অংশ নিতে পারেন। এ সময় তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের পক্ষ থেকেও দোয়া কামনা করেন এবং তার সদ্য প্রয়াত স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় মুসল্লিদের প্রতি আহ্বান জানান। এছাড়া চিফ হুইপ নুর ইসলাম মনি এবং বরিশাল সদরের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের পক্ষ থেকেও দোয়া প্রার্থনা করা হয়। মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে হুইপ অপু বলেন, আজকের এই মাহফিল থেকে যে ইমানি শক্তি অর্জন করেছেন, তা জীবনে চর্চা করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। এর আগে বিকেলে বিমানযোগে বরিশালে পৌঁছে মাগরিবের নামাজ আদায় করে মাহফিলে অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজন ও বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। সফর শেষে রাতেই তিনি ঢাকা ফিরে যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow