চা বাগানে ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব শুরু

চা-শ্রমিকদের বড় উৎসব ফাগুয়া। প্রতিবছর নিয়ম করে ফাল্গুনের দোলপূর্ণিমায় শুরু হয় এ উৎসব। মৌলভীবাজারের কমলগঞ্জের চা বাগানে আনুষ্ঠানিকভাবে ফাগুয়া উৎসব শুরু হয়ে চলবে এক সপ্তাহ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে আলীনগর চা বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ফাগুয়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী অনুরুদ্ধ দাস। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলার সাবেক ভঅইস চেয়ারম্যান রাম ভজন কৈরীর সভাপতিত্বে ও সজল কৈরীর সঞ্চালনায় ফাগুয়া উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, সিলেটের ভারতীয় ডেপুটি আই কমিশনারের প্রিন্সপাল সেক্রেটারী রাজেশ ভাটিয়া, আলীনগর চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম রানা প্রমুখ। অনুষ্ঠানে সহকারী হাই কমিশনার শ্রী অনুরুদ্ধ দাসসহ অতিথিরা চা শ্রমকি নেতাদের গালে ও কপালে আবিরের রঙ দিয়ে ফাগুয়া উৎসব উদ্বোধন করেন। প্রধান অতিথি ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী অনুরুদ্ধ দাস বলেন, তিনি বাংলাদেশে সিলেটের দায়িত্ব এসেছি মাত্র তিন মাস হলো।

চা বাগানে ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব শুরু

চা-শ্রমিকদের বড় উৎসব ফাগুয়া। প্রতিবছর নিয়ম করে ফাল্গুনের দোলপূর্ণিমায় শুরু হয় এ উৎসব। মৌলভীবাজারের কমলগঞ্জের চা বাগানে আনুষ্ঠানিকভাবে ফাগুয়া উৎসব শুরু হয়ে চলবে এক সপ্তাহ।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে আলীনগর চা বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ফাগুয়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী অনুরুদ্ধ দাস।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলার সাবেক ভঅইস চেয়ারম্যান রাম ভজন কৈরীর সভাপতিত্বে ও সজল কৈরীর সঞ্চালনায় ফাগুয়া উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, সিলেটের ভারতীয় ডেপুটি আই কমিশনারের প্রিন্সপাল সেক্রেটারী রাজেশ ভাটিয়া, আলীনগর চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম রানা প্রমুখ।

অনুষ্ঠানে সহকারী হাই কমিশনার শ্রী অনুরুদ্ধ দাসসহ অতিথিরা চা শ্রমকি নেতাদের গালে ও কপালে আবিরের রঙ দিয়ে ফাগুয়া উৎসব উদ্বোধন করেন।

প্রধান অতিথি ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী অনুরুদ্ধ দাস বলেন, তিনি বাংলাদেশে সিলেটের দায়িত্ব এসেছি মাত্র তিন মাস হলো। এর মাঝে এই প্রথম ফাগুয়া উৎসবে অংশগ্রহণ করি। আজ আমার মনে হয়েছে যেন নিজের বাড়িতে পরিবার সদস্যদের সাথে উৎসব পালন করছি।

শতবছর আগে ভারত উপমহাদেশে শুরু হয়েছিল বসন্ত উৎসব। রং মাখিয়ে ফাগুনকে আরও রঙিন করার সে ধারাবাহিকতা শুরু করেছিল চা বাগানের শ্রমিকেরা যা চলছে এখনো। প্রতিবছর নিয়ম করে ফাল্গুনের দোলপূর্ণিমায় শুরু হয় এ উৎসব। চলে সপ্তাহব্যাপী।উৎসবকে বর্ণিল করার জন্য চা ফাঁড়িগুলোতে নাচে গানে আনন্দে মেতে উঠে চা বাগানের মানুষেরা।

এম ইসলাম/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow