চাঁদা দাবিতে ত্রিমুখী সংঘর্ষ, আহত ২৫
মেহেরপুরের গাংনী উপজেলায় আওয়ামী লীগ করার অভিযোগে চাঁদা দাবি এবং তা প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২৩ মার্চ) উপজেলার সাহারবাটি গ্রামের কড়ুইতলা পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ সমর্থক হিসেবে অভিযুক্ত ইউপি সদস্য আব্বাস আলীর পরিবারের কাছে বিএনপি-সমর্থিত দবির উদ্দীনের গ্রুপ দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অভিযোগ রয়েছে, এর আগেও গোপনে কিছু টাকা দেওয়া হয়েছিল। তবে পুনরায় চাঁদা দাবি করলে পরিবারটি তা দিতে অস্বীকৃতি জানায়। এ বিষয়ে আব্বাস আলী অভিযোগ করে বলেন, ‘৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ করার অভিযোগে আমাদের কাছে চাঁদা দাবি করা হয়। আগে কিছু টাকা দিতে বাধ্য হয়েছি। কিন্তু আবার টাকা চাইলে না করায় সকালে দবির ও তার দুই ভাই আমার বাবা-মাকে লোহার রড দিয়ে মারধর করে।’ আহত আনসার আলী ও তার স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আনসার আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপ
মেহেরপুরের গাংনী উপজেলায় আওয়ামী লীগ করার অভিযোগে চাঁদা দাবি এবং তা প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (২৩ মার্চ) উপজেলার সাহারবাটি গ্রামের কড়ুইতলা পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ সমর্থক হিসেবে অভিযুক্ত ইউপি সদস্য আব্বাস আলীর পরিবারের কাছে বিএনপি-সমর্থিত দবির উদ্দীনের গ্রুপ দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অভিযোগ রয়েছে, এর আগেও গোপনে কিছু টাকা দেওয়া হয়েছিল। তবে পুনরায় চাঁদা দাবি করলে পরিবারটি তা দিতে অস্বীকৃতি জানায়।
এ বিষয়ে আব্বাস আলী অভিযোগ করে বলেন, ‘৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ করার অভিযোগে আমাদের কাছে চাঁদা দাবি করা হয়। আগে কিছু টাকা দিতে বাধ্য হয়েছি। কিন্তু আবার টাকা চাইলে না করায় সকালে দবির ও তার দুই ভাই আমার বাবা-মাকে লোহার রড দিয়ে মারধর করে।’
আহত আনসার আলী ও তার স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আনসার আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে দবির উদ্দীন গ্রুপ ও সাবেক ইউপি সদস্য ফরমান আলীর সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
আহতদের মধ্যে দবির উদ্দীন গ্রুপের রিয়া খাতুন (৪০), মিঠুন আলী (৩২), উজ্জ্বল হোসেন (৩৮), মুন্তাজ আলী (৫০), শরিফুল ইসলাম (৪৩) ও রফিকুল ইসলাম (৬০) রয়েছেন। অন্যদিকে ফরমান আলী গ্রুপের আসমাউল হুসনা (২৬), মুকুল হোসেন (৪৫), আসিফ হোসেন (২৫), তকুল হোসেন (৫০), হামিদুল ইসলাম (৫০), আইনাল হক (৬০) ও বরকত আলী (৪০)সহ আরও অনেকে আহত হন।
আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত রিয়া খাতুন ও শরিফুল ইসলামকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আসমাউল হুসনাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগের জবাবে দবির উদ্দীন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় আব্বাস মেম্বার ও তার বাবা আমার ওপর চরম নির্যাতন করেছে। তারা আমার গোয়াল থেকে গরু-ছাগল নিয়ে গেছে এবং মাঠের ফসল ঘরে তুলতে দেয়নি। তাই মাইরের বদলে মার দেওয়া হয়েছে।’
এ সময় তিনি দাবি করেন, তার দুই ভাই আব্দুল খালেক ও মালেকও আহত হয়েছে। সাবেক ইউপি সদস্য ফরমান আলী বলেন, ‘একজন বৃদ্ধ মানুষের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি রাজনৈতিক নয়, পারিবারিক বিরোধের জেরেই ঘটেছে। দবির দীর্ঘদিন ধরে এলাকায় জোরজুলুম চালিয়ে আসছে।’
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
What's Your Reaction?