‘চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে খুন

কক্সবাজারে চাঁদা না দেওয়ায় গনেশ পাল নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের বিজিবি ক্যাম্প পল্লানকাটা এলাকায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়।  নিহত গণেশ পাল স্থানীয় বিশ্বনাথ পালের ছেলে ও শহরের বড়বাজারে মুদির দোকানদার। গণেশের স্ত্রী শেফালি পাল ও ভাই আশীষ পাল জানান, ভিটার মধ্যে সেপটিক ট্যাঙ্ক স্থাপন করতে গিয়ে প্রতিবেশী জিসান চাঁদা দাবি শুরু করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়। পরে শনিবার দুপুরে গণেশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জিসান। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, প্রাথমিকভাবে চাঁদা দাবির বিষয়টি শোনা যাচ্ছে। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে। অপরাধীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

‘চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে খুন

কক্সবাজারে চাঁদা না দেওয়ায় গনেশ পাল নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের বিজিবি ক্যাম্প পল্লানকাটা এলাকায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। 

নিহত গণেশ পাল স্থানীয় বিশ্বনাথ পালের ছেলে ও শহরের বড়বাজারে মুদির দোকানদার।

গণেশের স্ত্রী শেফালি পাল ও ভাই আশীষ পাল জানান, ভিটার মধ্যে সেপটিক ট্যাঙ্ক স্থাপন করতে গিয়ে প্রতিবেশী জিসান চাঁদা দাবি শুরু করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়। পরে শনিবার দুপুরে গণেশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জিসান। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, প্রাথমিকভাবে চাঁদা দাবির বিষয়টি শোনা যাচ্ছে। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে। অপরাধীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow