চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ ও সদর উপজেলায় ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের কৃষক মো. মালেক (৪৬) এবং সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া গ্রামের মানোয়ারা বেগম। স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বাবুপুর চালকিপাড়া মাঠে ধান কাটার কাজ চলছিল। সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে কৃষক মালেক মাঠের কাটা ধান ঢেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের প্রয়াত মহবুলের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝড় শুরু হলে ধান রক্ষার চেষ্টা করতে গিয়ে বজ্রপাতের শিকার হন মালেক। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। অন্যদিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে জেলা হাসপ
চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ ও সদর উপজেলায় ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের কৃষক মো. মালেক (৪৬) এবং সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া গ্রামের মানোয়ারা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বাবুপুর চালকিপাড়া মাঠে ধান কাটার কাজ চলছিল। সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে কৃষক মালেক মাঠের কাটা ধান ঢেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের প্রয়াত মহবুলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝড় শুরু হলে ধান রক্ষার চেষ্টা করতে গিয়ে বজ্রপাতের শিকার হন মালেক।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।
অন্যদিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, নিহত মানোয়ারা বেগম স্থানীয় মাইনুল ইসলাম বিশুর স্ত্রী।
What's Your Reaction?