চার বছর ধরে ‘এমএলএস অল-স্টার’ খেলায় অনুপস্থিত মেসি, কারণ কী?

মেজর লিগ সকারের (এমএলএস) ঐতিহ্যবাহী ‘অল-স্টার গেম’-এর নতুন আসরকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। বরাবরের মতো এবারও এমএলএস-এর সেরা তারকাদের দল মুখোমুখি হতে যাচ্ছে মেক্সিকান লিগ ‘লিগা এমএক্স’-এর বাছাইকৃত তারকা দলের। তবে মাঠের লড়াই শুরুর আগেই একটি বড় ধাক্কা খেয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ—আবারও অল-স্টার ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন লিওনেল মেসি। এএস-এর প্রতিবেদন। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই এমএলএসের সবচেয়ে বড় এই প্রদর্শনী ম্যাচে অনুপস্থিত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।  আমেরিকান ক্রীড়া সংস্কৃতিতে এই অল-স্টার ম্যাচের বেশ বিশেষ গুরুত্ব রয়েছে, যা এনবিএ, এমএলবি কিংবা এনএফএল-এর মতো লিগগুলোর আদলে তৈরি। কিন্তু টানা চার বছর ধরে সকার ভক্তরা এই ম্যাচে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাকে দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু ঠিক কী কারণে পরপর চার আসরে এমএলএস অল-স্টার গেম এড়িয়ে গেলেন মেসি? জেনে নেওয়া যাক পেছনের কারণগুলো: ২০২৩ আসর: ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরপরই অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের অল-স্টার গেম। তৎকালীন মূল স্কোয়াড আগেই ঘোষণা করা হয়ে যাওয়ায় মেসির অন্তর্ভুক্ত

চার বছর ধরে ‘এমএলএস অল-স্টার’ খেলায় অনুপস্থিত মেসি, কারণ কী?

মেজর লিগ সকারের (এমএলএস) ঐতিহ্যবাহী ‘অল-স্টার গেম’-এর নতুন আসরকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। বরাবরের মতো এবারও এমএলএস-এর সেরা তারকাদের দল মুখোমুখি হতে যাচ্ছে মেক্সিকান লিগ ‘লিগা এমএক্স’-এর বাছাইকৃত তারকা দলের। তবে মাঠের লড়াই শুরুর আগেই একটি বড় ধাক্কা খেয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ—আবারও অল-স্টার ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন লিওনেল মেসি। এএস-এর প্রতিবেদন।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই এমএলএসের সবচেয়ে বড় এই প্রদর্শনী ম্যাচে অনুপস্থিত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। 

আমেরিকান ক্রীড়া সংস্কৃতিতে এই অল-স্টার ম্যাচের বেশ বিশেষ গুরুত্ব রয়েছে, যা এনবিএ, এমএলবি কিংবা এনএফএল-এর মতো লিগগুলোর আদলে তৈরি। কিন্তু টানা চার বছর ধরে সকার ভক্তরা এই ম্যাচে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাকে দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

কিন্তু ঠিক কী কারণে পরপর চার আসরে এমএলএস অল-স্টার গেম এড়িয়ে গেলেন মেসি? জেনে নেওয়া যাক পেছনের কারণগুলো:

২০২৩ আসর: ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরপরই অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের অল-স্টার গেম। তৎকালীন মূল স্কোয়াড আগেই ঘোষণা করা হয়ে যাওয়ায় মেসির অন্তর্ভুক্তির একমাত্র উপায় ছিল কমিশনার ডোন গার্বারের বিশেষ আমন্ত্রণ। তবে সে সময় যোগদানের পরপরই এ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন মেসি। 

২০২৪ আসর: ২০২৪ সালে ভক্তরা আশা করেছিলেন মেসি মাঠে নামবেন। কিন্তু ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে পাওয়া গোড়ালির মারাত্মক আঘাত তার সেই সম্ভাবনা নাকচ করে দেয়। ইনজুরির কারণে বাধ্য হয়ে তিনি দ্বিতীয়বারের মতো মাঠের বাইরে থাকেন।

২০২৫ আসর: অস্টিনে আয়োজিত ২০২৫ সালের আসরটিতে মেসির খেলা প্রায় নিশ্চিত ছিল। তিনি সম্পূর্ণ সুস্থ থাকলেও শেষ মুহূর্তে সতীর্থ জর্দি আলবাসহ ম্যাচটি থেকে সরে দাঁড়ান। কোনো পূর্বানুমতি ছাড়া ম্যাচ এড়িয়ে যাওয়ার কারণে এমএলএস-এর নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞাও পোহাতে হয় তাকে।

২০২৬ আসর: শার্লটে আয়োজিত চলতি ২০২৬ আসরেও একই চিত্র। বিশ্বকাপে জাতীয় দলের হয়ে টানা খেলার শারীরিক ক্লান্তি কাটাতে ক্লাব ও লিগ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই প্রদর্শনী ম্যাচ থেকে বিশ্রামে রয়েছেন তিনি। একই কারণে এ বছর অনুপস্থিত রয়েছেন তার জাতীয় দল ও ক্লাবের সতীর্থ রদ্রিগো দি পলও।

মেসির এই অনুপস্থিতিতে হতাশ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা, পাশাপাশি লিগা এমএক্স-এর শীর্ষ তারকারাও হাতছাড়া করছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরার মুখোমুখি হওয়ার সুযোগ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow