চীন উদ্ধার না করলে আগাতে পারবেন না, প্রধানমন্ত্রীকে কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, এই পরিস্থিতিতে চীনের সাহায্য না হলে প্রধানমন্ত্রী আগাতে পারবেন না। শনিবার রাজশাহীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। কর্ণেল অলি আহমদ বলেন, ভারত বাংলাদেশকে অশান্ত করার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। এছাড়া তিনি বলেন, আমরা কোরআন ও সুন্নাহ মানি, তাই দেশে সব ধর্মের মানুষ নিরাপদ। তার মতে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এদিকে পদ্মা ব্যারাজ উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানান জামায়াত আমির। সেই সঙ্গে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার আহ্বানও জানান। তিনি বলেন, কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে এবং তাদের পুলিশকে সোপর্দ করতে হবে। তিনি যোগ করেন, এই কাজ আমাদেরকেই করতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দলের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন তা চাঁদাবাজি

চীন উদ্ধার না করলে আগাতে পারবেন না, প্রধানমন্ত্রীকে কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, এই পরিস্থিতিতে চীনের সাহায্য না হলে প্রধানমন্ত্রী আগাতে পারবেন না।

শনিবার রাজশাহীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

কর্ণেল অলি আহমদ বলেন, ভারত বাংলাদেশকে অশান্ত করার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। এছাড়া তিনি বলেন, আমরা কোরআন ও সুন্নাহ মানি, তাই দেশে সব ধর্মের মানুষ নিরাপদ। তার মতে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।

এদিকে পদ্মা ব্যারাজ উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানান জামায়াত আমির। সেই সঙ্গে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার আহ্বানও জানান। তিনি বলেন, কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে এবং তাদের পুলিশকে সোপর্দ করতে হবে। তিনি যোগ করেন, এই কাজ আমাদেরকেই করতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দলের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন তা চাঁদাবাজির দল হিসেবে পরিচিত। জনগণ অবশেষে বিশ্বাস করতে বাধ্য হবে যে, দলটির শীর্ষ থেকে নীচ পর্যন্ত সবাই চাঁদাবাজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow