চুক্তি হোক বা না হোক, ইরানের পরমাণু অস্ত্র থাকবে না: নেতানিয়াহু
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা কোন পথে এগোয়, তার ওপর এ অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছেন তিনি।
রোববার (০৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, চুক্তি হোক বা না হোক, তিনি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না।
নেতানিয়াহু দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তেহরান অবশ্য বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে বিজয় ঘোষণা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তির চেষ্টা থেকে সরে আসার কথা বিবেচনা করছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরান পুরো
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা কোন পথে এগোয়, তার ওপর এ অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছেন তিনি।
রোববার (০৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, চুক্তি হোক বা না হোক, তিনি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না।
নেতানিয়াহু দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তেহরান অবশ্য বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে বিজয় ঘোষণা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তির চেষ্টা থেকে সরে আসার কথা বিবেচনা করছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরান পুরোপুরি প্রণালিটি খুলে দিলে চলমান যুদ্ধের বিজয় ঘোষণা করার ভিত্তি তৈরি হবে বলে মনে করছেন ট্রাম্প।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এমনকি ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর কাছে পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান ইস্যু থেকে সরে আসার সম্ভাবনার কথাও ব্যক্তিগতভাবে তুলেছেন।
সূত্র : ফ্রান্স টোয়েন্টি-ফোর