চুয়াডাঙ্গায় ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, ৫০ হাজার জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রাম সংলগ্ন ফাঁকা মাঠে পুরাতন ব্যাটারি মজুত ও পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মো. নাইম হোসেন এবং জীবননগর থানা পুলিশের একটি টিম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুর রহমান খয়েরহুদা গ্রামের পাশে ফাঁকা মাঠে অস্থায়ী কারখানা স্থাপন করে বিপুল পরিমাণ পুরাতন ব্যাটারি মজুত করেন। পরে সেগুলো পুড়িয়ে সিসা আহরণ করছিলেন, যা স্থানীয় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানে প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়েছে। হুসাইন মালিক/এমআরএম

চুয়াডাঙ্গায় ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, ৫০ হাজার জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রাম সংলগ্ন ফাঁকা মাঠে পুরাতন ব্যাটারি মজুত ও পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মো. নাইম হোসেন এবং জীবননগর থানা পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুর রহমান খয়েরহুদা গ্রামের পাশে ফাঁকা মাঠে অস্থায়ী কারখানা স্থাপন করে বিপুল পরিমাণ পুরাতন ব্যাটারি মজুত করেন। পরে সেগুলো পুড়িয়ে সিসা আহরণ করছিলেন, যা স্থানীয় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

অভিযানে প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়েছে।

হুসাইন মালিক/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow