ছাত্রদল নেতার নেতৃত্বে অপর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম 

পূর্ব শত্রুতার জের ধরে ও জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছাত্রদল নেতার নেতৃত্বে অপর ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ওই ছাত্রদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় মেহেদি হাসান পাপ্পুকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কায়েতপাড়া ইউনিয়নের নগর পাড়া খামারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  আহত ছাত্রদল নেত মেহেদি হাসান পাপ্পু (২৫) খামারপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে একজন মুরগির ফার্ম ব্যবসায়ী। তিনি কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।  আহত মেহেদী হাসান পাপ্পু বলেন, তিনি বর্তমানে মুরগির ফার্ম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে ও জমিসংক্রান্ত বিষয়াদি নিয়ে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল মিয়াসহ তার বাহিনীর সাথে মেহেদি হাসান পাপ্পুসহ পরিবারের সদস্যদের বিরোধ চলে আসছে।   তিনি আরও বলেন, ওই বিরোধের যের ধরেই রোববার সকালে খামারপাড়া এলাকায় মেহেদী হাসান পাপ্পুর ওপর ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় সো

ছাত্রদল নেতার নেতৃত্বে অপর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম 

পূর্ব শত্রুতার জের ধরে ও জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছাত্রদল নেতার নেতৃত্বে অপর ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ওই ছাত্রদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় মেহেদি হাসান পাপ্পুকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কায়েতপাড়া ইউনিয়নের নগর পাড়া খামারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

আহত ছাত্রদল নেত মেহেদি হাসান পাপ্পু (২৫) খামারপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে একজন মুরগির ফার্ম ব্যবসায়ী। তিনি কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

আহত মেহেদী হাসান পাপ্পু বলেন, তিনি বর্তমানে মুরগির ফার্ম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে ও জমিসংক্রান্ত বিষয়াদি নিয়ে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল মিয়াসহ তার বাহিনীর সাথে মেহেদি হাসান পাপ্পুসহ পরিবারের সদস্যদের বিরোধ চলে আসছে।  

তিনি আরও বলেন, ওই বিরোধের যের ধরেই রোববার সকালে খামারপাড়া এলাকায় মেহেদী হাসান পাপ্পুর ওপর ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় সোহেল মিয়ার নেতৃত্বে তরিকুল, রিফাত, আবিরসহ তাদের লোকজন। এ সময় হামলাকারীরা মেহেদী হাসান পাপ্পুকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর যখন করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের ঘটনার ব্যাপারে আমি কিছু জানিনা। আমি মুড়াপাড়া বাজারে ছিলাম। পরবর্তী সময়ে শুনেছি একটা ঘটনা ঘটেছে।  

রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, এ ধরনের ঘটনার এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।  
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow