ছয় ঘণ্টায়ও কমেনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

টানা সাড়ে ৬ ঘণ্টায়ও কমেনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সৃষ্টি হওয়া যানজট। এতে সকাল থেকে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে যাতায়াতকারী অসুস্থ রোগী এবং শিশু বাচ্চাদের নাজেহাল অবস্থা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার পর হতে এ প্রতিবেদন লিখা যানজট লক্ষ্য করা গেছে। দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের সানারপাড় হতে মদনপুর পর্যন্তের প্রায় ৮ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যার ফলে যাতায়াতকারী যাত্রী এবং পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে মহাসড়ক অংশে দায়িত্বরত দুই ট্রাফিক ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বক্তব্যে অমিল পাওয়া গেছে। একজন মালবাহী গাড়ি বিকলে যানজট সৃষ্টি হওয়ার কথা জানালেও আরেকজনের ভাষ্য,গাড়ির বাড়তি চাপে এই যানজট লেগেছে। যানজটে আটকে থাকা এমরান হোসাইন নামক এক ব্যক্তি বলেন, দেড় ঘণ্টায় আমি সাইনবোর্ড থেকে মদনপুর পৌঁছাতে পেরেছি। মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে আছে। ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস নামক একটি পরিবহনের চালক জানান, অন্তত ১ ঘণ্টা তিনি শিমরাইল মোড়ের যানজটে আটকা পড়েছে। তবে যানজটের কারণ জানতে পারেনি। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের

ছয় ঘণ্টায়ও কমেনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

টানা সাড়ে ৬ ঘণ্টায়ও কমেনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সৃষ্টি হওয়া যানজট। এতে সকাল থেকে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে যাতায়াতকারী অসুস্থ রোগী এবং শিশু বাচ্চাদের নাজেহাল অবস্থা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার পর হতে এ প্রতিবেদন লিখা যানজট লক্ষ্য করা গেছে।

দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের সানারপাড় হতে মদনপুর পর্যন্তের প্রায় ৮ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যার ফলে যাতায়াতকারী যাত্রী এবং পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে মহাসড়ক অংশে দায়িত্বরত দুই ট্রাফিক ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বক্তব্যে অমিল পাওয়া গেছে। একজন মালবাহী গাড়ি বিকলে যানজট সৃষ্টি হওয়ার কথা জানালেও আরেকজনের ভাষ্য,গাড়ির বাড়তি চাপে এই যানজট লেগেছে।

যানজটে আটকে থাকা এমরান হোসাইন নামক এক ব্যক্তি বলেন, দেড় ঘণ্টায় আমি সাইনবোর্ড থেকে মদনপুর পৌঁছাতে পেরেছি। মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে আছে।

ছয় ঘণ্টায়ও কমেনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস নামক একটি পরিবহনের চালক জানান, অন্তত ১ ঘণ্টা তিনি শিমরাইল মোড়ের যানজটে আটকা পড়েছে। তবে যানজটের কারণ জানতে পারেনি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, এশিয়ান হাইওয়েতে ভোররাতে একটি মালবাহী গাড়ি বিকল হওয়ার পর যাতায়াতকারী গাড়ি পারাপারে ধীর গতির ফলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। বিকল গাড়িটি সরানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জাগো নিউজকে বলেন, গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছে। মূলত মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়ের সড়কের সংস্কার কাজ চলমান থাকা ওই সড়ক দিয়ে ধীর গতিতে গাড়ি পারাপারে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।

এশিয়ান হাইওয়েতে মালবাহী লরি বিকলের প্রশ্নে তিনি বলেন, কোনো গাড়ি বিকল হয়নি। প্রয়োজনে আপনারা এশিয়ান হাইওয়ের খবর নিতে পারেন। বর্তমানে যানজট নিরসনে সেনবাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছেন।

মো. আকাশ/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow