জবির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হলেন অধ্যাপক মোস্তাফিজ আহমেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্বে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তাফিজ আহমেদ। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আরও পড়ুন শেখ হাসিনার মরদেহও দেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর অফিস আদেশে বলা হয়, জবির মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তাফিজ আহমেদকে পরবর্তী দুই বছরের জন্য অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ ২৯ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। টিএইচকিউ/ইএ 

জবির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হলেন অধ্যাপক মোস্তাফিজ আহমেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্বে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তাফিজ আহমেদ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জবির মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তাফিজ আহমেদকে পরবর্তী দুই বছরের জন্য অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ ২৯ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

টিএইচকিউ/ইএ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow