জর্ডানের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে ইরানি সেনাবাহিনী একই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছিল। পরে আইআরজিসি জানায়, ড্রোনের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েও ওই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। জর্ডানের জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় আইআরজিসি দাবি করে, খাইবার-শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-আজরাকের মার্কিন যুদ্ধবিমানের সংরক্ষণ এলাকা এবং পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। আইআরজিসির ভাষ্য, আহভাজে যুক্তরাষ্ট্রের হামলার কারণে শিশু ক্যানসার হাসপাতালের ১২১ জন শিশুকে সরিয়ে নিতে বাধ্য হওয়া এবং গত মার্চে মিনাবের একটি স্কুলে হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে জর্ডানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শিশুদের বিরুদ্ধে এ ধরনের হামলার জন্য যেন তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়া হয়। তবে আইআরজিসির এই দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে কোনো যাচাই করা সম্ভব হয়নি। এর আগে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছিল,

জর্ডানের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এর আগে ইরানি সেনাবাহিনী একই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছিল। পরে আইআরজিসি জানায়, ড্রোনের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েও ওই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

জর্ডানের জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় আইআরজিসি দাবি করে, খাইবার-শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-আজরাকের মার্কিন যুদ্ধবিমানের সংরক্ষণ এলাকা এবং পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির ভাষ্য, আহভাজে যুক্তরাষ্ট্রের হামলার কারণে শিশু ক্যানসার হাসপাতালের ১২১ জন শিশুকে সরিয়ে নিতে বাধ্য হওয়া এবং গত মার্চে মিনাবের একটি স্কুলে হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে জর্ডানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শিশুদের বিরুদ্ধে এ ধরনের হামলার জন্য যেন তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়া হয়।

তবে আইআরজিসির এই দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে কোনো যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছিল, বৃহস্পতিবার সকালে তারা ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow