জাপানের পাতা ফাঁদ ‘মাইন্ড গেম’-এ পা দিচ্ছেন না আনচেলত্তি

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচের আগে কথার লড়াইয়ে জড়াতে চান না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। জাপান শিবির থেকে নানা আত্মবিশ্বাসী বার্তা এলেও সেগুলোকে গুরুত্ব না দিয়ে ইতালিয়ান এই কোচের লক্ষ্য কেবল নিজের দলকে সেরা প্রস্তুতি করানো। আনচেলত্তির ভাষায়, নকআউট পর্বের প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। তাই মাঠে জিততে হলে ব্রাজিলকে খেলতে হবে ঠান্ডা মাথা, দৃঢ় মনোবল এবং পরিষ্কার কৌশল নিয়ে। আনচেলত্তি মনে করেন, জাপান খুবই সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ একটি দল। গত বছর প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতিও তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তবে এবার সেই ম্যাচকে প্রতিশোধের লড়াই হিসেবে দেখছেন না ব্রাজিল কোচ। বরং তিনি বলছেন, এখন বিশ্বকাপের নকআউট পর্ব। এখানে অতীত নয়, বর্তমান পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান দিয়েই মাঠে নামবে তার দল। আনচেলত্তি বলেন, ‘অন্যরা কী বলছে আমি তা পুনরাবৃত্তি করব না। আমরা ম্যাচের দিকে, প্রতিপক্ষের গুণাবলীর দিকে এবং সমস্যা এড়াতে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছি।’ ব্রাজিল শিবিরে স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন ন

জাপানের পাতা ফাঁদ ‘মাইন্ড গেম’-এ পা দিচ্ছেন না আনচেলত্তি

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচের আগে কথার লড়াইয়ে জড়াতে চান না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। জাপান শিবির থেকে নানা আত্মবিশ্বাসী বার্তা এলেও সেগুলোকে গুরুত্ব না দিয়ে ইতালিয়ান এই কোচের লক্ষ্য কেবল নিজের দলকে সেরা প্রস্তুতি করানো।

আনচেলত্তির ভাষায়, নকআউট পর্বের প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। তাই মাঠে জিততে হলে ব্রাজিলকে খেলতে হবে ঠান্ডা মাথা, দৃঢ় মনোবল এবং পরিষ্কার কৌশল নিয়ে।

আনচেলত্তি মনে করেন, জাপান খুবই সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ একটি দল। গত বছর প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতিও তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

তবে এবার সেই ম্যাচকে প্রতিশোধের লড়াই হিসেবে দেখছেন না ব্রাজিল কোচ। বরং তিনি বলছেন, এখন বিশ্বকাপের নকআউট পর্ব। এখানে অতীত নয়, বর্তমান পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান দিয়েই মাঠে নামবে তার দল।

আনচেলত্তি বলেন, ‘অন্যরা কী বলছে আমি তা পুনরাবৃত্তি করব না। আমরা ম্যাচের দিকে, প্রতিপক্ষের গুণাবলীর দিকে এবং সমস্যা এড়াতে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছি।’

ব্রাজিল শিবিরে স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। আনচেলত্তি আশা করছেন, জাপানের বিপক্ষে নেইমার আরও বেশি সময় খেলতে পারবেন। একই সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাতিয়াস কুনিয়া, মারকুইনহোসদের ওপরও বড় দায়িত্ব থাকবে।

আনচেলত্তির মতে, ‘নেইমার খুব ভালো উন্নতি করেছে। আমি মনে করি গত সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। এটা অত্যন্ত দুঃখজনক যে সে আমাদের সাথে থাকা পুরোটা সময় অনুশীলন করতে পারেনি।’

নেইমারের বিষয়ে কোচ আরও বলেন, ‘সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলতে পারে। সে ভালো অবস্থায় আছে। তবে এটি ম্যাচের পরিস্থিতি এবং আগামীকাল বিষয়গুলো কীভাবে এগোয়, তার ওপর অনেকখানি নির্ভর করছে।’

আনচেলত্তির বার্তা পরিষ্কার- বিশ্বকাপে এখন কোনো ম্যাচই সহজ নয়। তাই জাপানের বিপক্ষে ব্রাজিলের লক্ষ্য শুধু প্রতিভার ঝলক দেখানো নয়, বরং মানসিক দৃঢ়তা, কৌশলগত শৃঙ্খলা এবং দলগত ফুটবলের মাধ্যমে শেষ ষোলো নিশ্চিত করা।

টিটিটি/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow