জাবিতে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শনী

‘মাদককে লাল কার্ড বলি, মাদকমুক্ত দেশ গড়ি’-স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি আয়োজন করেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম। বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নবীন ব্যাচের (৫৫তম) শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা সবাই মিলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানে‎র আয়োজক এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম বলেন, ‘সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনসচেতনতা করতে পারলে এবং মাদকবিরোধী আন্দোলনকে জোরদার করতে পারলে অবশ্যই মাদককে রুখে দেওয়া সম্ভব। সরকার বিভিন্ন মাদকবিরোধী অভিযান চালাচ্ছে এবং দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তরুণদের সচেতনতাই মাদককে রুখে দিতে যথেষ্ট।’ মো. রকিব হাসান প্রান্ত/এএইচ/জেআইএম

জাবিতে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শনী

‘মাদককে লাল কার্ড বলি, মাদকমুক্ত দেশ গড়ি’-স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি আয়োজন করেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম।

বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নবীন ব্যাচের (৫৫তম) শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা সবাই মিলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে‎র আয়োজক এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম বলেন, ‘সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনসচেতনতা করতে পারলে এবং মাদকবিরোধী আন্দোলনকে জোরদার করতে পারলে অবশ্যই মাদককে রুখে দেওয়া সম্ভব। সরকার বিভিন্ন মাদকবিরোধী অভিযান চালাচ্ছে এবং দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তরুণদের সচেতনতাই মাদককে রুখে দিতে যথেষ্ট।’

মো. রকিব হাসান প্রান্ত/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow