জাবিতে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ, তদন্তে কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা, অকথ্য ভাষায় গালাগালি ও শারীরিকভাবে আঘাত করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৮ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি করা হয়েছে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামসুল আলমকে। সদস্য-সচিব হলেন জনসংযোগ অফিসের রিপোর্টার হাফিজুর রহমান। অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. মো. আব্দুল হালিম (উদ্ভিদবিজ্ঞান বিভাগ) ও অধ্যাপক ড. শামসুন নাহার (মাইক্রোবায়োলজি বিভাগ)। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ১৭ মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আন্দোলনের একটি ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকরা হেনস্তার শিকার হন। এ সময় তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অকথ্য ভাষায় গালাগালি, মারমুখী হামলা এবং মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টির চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় তীব্র

জাবিতে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ, তদন্তে কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা, অকথ্য ভাষায় গালাগালি ও শারীরিকভাবে আঘাত করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৮ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি করা হয়েছে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামসুল আলমকে। সদস্য-সচিব হলেন জনসংযোগ অফিসের রিপোর্টার হাফিজুর রহমান।

অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. মো. আব্দুল হালিম (উদ্ভিদবিজ্ঞান বিভাগ) ও অধ্যাপক ড. শামসুন নাহার (মাইক্রোবায়োলজি বিভাগ)।

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

১৭ মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আন্দোলনের একটি ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকরা হেনস্তার শিকার হন। এ সময় তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অকথ্য ভাষায় গালাগালি, মারমুখী হামলা এবং মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টির চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনগুলো সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

মো. রকিব হাসান প্রান্ত/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow