জাবির আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে কনিস্ক মাঝি নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুরে এ  শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।  মৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের (৫০তম আবর্তন) শিক্ষার্থী। জানা গেছে, হলের ওই কক্ষে মৃত শিক্ষার্থী কনিস্ক মাঝিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার সহপাঠীরা তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে অবহিত করে। পরে প্রশাসন পুলিশে খবর দেয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে এখনই ঘটনার বিস্তারিত জানানো সম্ভব নয়।’ ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow