জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
নওগাঁর বদলগাছী উপজেলায় একটি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ও স্থানীয় জামায়াত নেতা শফিউল হাসান দিপুর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত শফিউল হাসান দিপু আলফা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্থানীয়দের দাবি, তিনি পাশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির এবং কোলা ইউনিয়নের কাজী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) সকালে বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এ সময় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে প্রধান শিক্ষক তাকে জড়িয়ে ধরে অশ্লীল আচরণ করেন বলে অভিযোগ। তবে ওই ছাত্রী ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করে বিদ্যালয় থেকে বেরিয়ে আসে।
পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা আলফা কিন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা আলফা কিন্ডারগার্টেন ঘেরাও করে ভাঙচুর চালান এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি শান্ত করেন।
এ ঘটনার প্রতিবাদে ভান্ডারপুর চারমাথা এলাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘মেয়ের মুখে ঘটনা শুনে আমরা হতবাক হয়ে গেছি। একজন শিক্ষক এমন কাজ করতে পারেন, তা কল্পনাও করিনি। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুল ইসলাম স্বপন বলেন, ‘এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে নারী-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ উঠেছিল। বাল্যবিবাহসহ নানা অভিযোগ রয়েছে। তার কাজীর লাইসেন্স ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’
স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, ‘এই শিক্ষকের বিরুদ্ধে প্রায় প্রায় এমন ঘটনা শোনা যায়। একজন শিক্ষকের কাছে যদি ছাত্রী নিরাপদ না থাকে। তাহলে আমরা অভিভাবকরা কার কাছে নিরাপদ মনে করবো।’
অভিযুক্ত শফিউল হাসান দিপুর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’