জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন নতুন আইন কর্মকর্তারা
সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত আইন কর্মকর্তারা (ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে তারা কবর জিয়ারত করতে যাবেন। এসময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল উপস্থিত থাকবেন। সোমবার (৩ আগস্ট) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। আরও পড়ুন ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ তিনি বলেন, মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল ও রাষ্ট্রের নবনিযুক্ত আইন কর্মকর্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যাবেন। অ্যাডভোকেট জামিউল হক বলেন, এ উপলক্ষে অ্যাটর্নি জেনারেল আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন এবং অনুরোধ করেছেন। কবর জিয়াতের খবর সংগ্রহের জন্য সাংবাদিকেদের আমন্ত্রণ জানানো হয়েছে। এফএইচ/বিএ
সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত আইন কর্মকর্তারা (ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে তারা কবর জিয়ারত করতে যাবেন। এসময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল উপস্থিত থাকবেন।
সোমবার (৩ আগস্ট) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
তিনি বলেন, মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল ও রাষ্ট্রের নবনিযুক্ত আইন কর্মকর্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যাবেন।
অ্যাডভোকেট জামিউল হক বলেন, এ উপলক্ষে অ্যাটর্নি জেনারেল আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন এবং অনুরোধ করেছেন। কবর জিয়াতের খবর সংগ্রহের জন্য সাংবাদিকেদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এফএইচ/বিএ
What's Your Reaction?
