জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ঢাবি উপাচার্যের

জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং সর্বত্র সুশাসন প্রতিষ্ঠিত হবে।’ রোববার (২ আগস্ট) ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে জীববিজ্ঞান অনুষদ আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: শিক্ষা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. আখতার হোসেন খান। স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। ইত

জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ঢাবি উপাচার্যের
জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং সর্বত্র সুশাসন প্রতিষ্ঠিত হবে।’ রোববার (২ আগস্ট) ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে জীববিজ্ঞান অনুষদ আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: শিক্ষা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. আখতার হোসেন খান। স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। জনগণকে দমন-পীড়ন করে কোনো শাসক দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং এরশাদ সরকারের পতনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার ফলেই ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। তিনি মন্তব্য করেন, অহংকার ও অন্যকে তুচ্ছজ্ঞান করার পরিণতি শুভ হয় না এবং এ থেকে দেশের সব সরকারপ্রধানের শিক্ষা নেওয়া উচিত। এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে অমর একুশে হল অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান: ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া হল প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। রোববার সন্ধ্যায় জগন্নাথ হলের কিশোরীলাল রায় চৌধুরী অডিটোরিয়ামে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া আগামী ৩ আগস্ট পদার্থবিজ্ঞান বিভাগে ‘জুলাই বিপ্লব ও গণ-অভ্যুত্থান: স্মৃতিচারণ ও আলোচনা সভা ২০২৬’ এবং সমাজবিজ্ঞান বিভাগে ‘জুলাইয়ের প্রশ্ন ও প্রত্যাশা: সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। আগামী ৪ আগস্ট ফলিত গণিত বিভাগ ‘জুলাই টাইম লাইন ২০২৪: আকাঙ্ক্ষা, প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow