জোরে বল করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ঘড়গাঁও এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলায় ঘড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতিক নিহত তারেকের সমবয়সী ও সম্পর্কে চাচা হন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘড়গাঁও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা মিলে ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেকের সঙ্গে আতিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারেককে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন আতিক। ছুরিকাঘাতে তারেক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এম ইসলাম/এসআর/জেআইএম
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ঘড়গাঁও এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলায় ঘড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতিক নিহত তারেকের সমবয়সী ও সম্পর্কে চাচা হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘড়গাঁও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা মিলে ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেকের সঙ্গে আতিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারেককে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন আতিক। ছুরিকাঘাতে তারেক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এম ইসলাম/এসআর/জেআইএম
What's Your Reaction?